Playlist Audiobooks
শারীরবৃত্তীয় কার্যাবলী
(বিকাশ মনোবিজ্ঞান ১ম খন্ড (Developmental Psychology) EB Harlock|| সুলতানা বানু ||)
StoryPaths with Antor
Description
বিকাশ মনোবিজ্ঞান
৪.৪ প্রাক-শৈশবের দৈহিক বিকাশ
জীবন-প্রসরের যে দুটি বয়সে দ্রুত শারীরিক বৃদ্ধি সংঘটিত হয় তার মধ্যে একটি হচ্ছে প্রাক-শৈশব এবং অন্যটি বয়ঃসন্ধি। জন্মের পরের ছয়মাস গর্ভাবস্থার মতো দৈহিক বিকাশ দ্রুত চলতে থাকে। তার পরে বিকাশধারা ধীর গতি সম্পন্ন হয় দ্বিতীয় বছরে দৈহিক বৃদ্ধির হার দ্রুত করতে থাকে। প্রথম বছরে উচ্চতার তুলনায় ওজন বেশি পায়, দ্বিতীয় বছরে এর ঠিক বিপরীত হতে দেখা যায়। ২৬,৪৩,৫৪
গর্ভাবস্থা ও শৈশবের সূচনায় পরিলক্ষিত দেহের দ্রুত বৃদ্ধি যদি শিশুর জন্মের পরে ধীরগতি সম্পন্ন না হত তবে শিশু পরবর্তীকালে দৈত্য সদৃশ হয়ে যেত। পরিমাপ করে দেখা গেছে যে, প্রথম বছরে যে হারে শিশুর ওজন বৃদ্ধি.......
.
দু'বছর পূর্ণ হলে সাধারণত সব শিশুই কম বেশি সঠিকভাবে হাঁটতে শেখে। এসময় সকলেই শক্ত খাবার খেতে শেখে এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াও বেশ সাবলীল হয়। মলমূত্র নিষ্কাশন প্রক্রিয়া আংশিক নিয়ন্ত্রণাধীন হয়, যা পরবর্তী দু'এক বছরের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অধিকাংশ শিশুর ব্যবহারোপযোগী শব্দসম্ভার (vocabulary) থাকায় ব্যবহৃত শব্দগুলো প্রায় সঠিকভাবে উচ্চারণ করতে পারে। এ বয়সে শিশুরা সহজ কথা এবং আদেশের অর্থ বুঝতে পারে, এবং কয়েকটি শব্দ প্রয়োগ করে একটি অর্থবিশিষ্ট বাক্য বলতে পারে। তবুও দেখা যায় অন্যের কথার অর্থ এবং নিজেদের কথা অন্যকে বোঝাবার ক্ষমতা তাদের খুব সামান্য থাকে। এ ধরনের অনেক দক্ষতা তারা স্কুলে যাবার পরে অর্জন করে।
এ বয়সে স্নায়ুতন্ত্রের দ্রুত বিকাশ এবং অস্থি ও পেশী শক্তিশালী হওয়ায় শিশুরা প্রাক-শৈশবের উপযোগী বিকাশমূলক কাজ সাফল্যের সাথে সম্পাদন করার দক্ষতা অর্জন করে। অবশ্য, শিশুদের এ সাফল্য নির্ভর করবে এ ব্যাপারে কতটুকু সুযোগ ও সাহায্য তারা পেয়েছে এবং কতখানি নির্দেশনা দেওয়া হয়েছে তার উপর।
যেসব শিশু এ বয়সে সমবয়সীদের চেয়ে দেরীতে বিকাশমূলক যোগ্যতা অর্জন করে শৈশবের প্রাথমিক পর্যায়ে তারা পশ্চাদপদ শিশু হিসেবে গণ্য হয়। একটি শিশু পেশী সঞ্চালন ক্ষমতার দিক দিয়ে দুর্বল হতে পারে কিংবা তার মধ্যে কথা বলার নৈপণ্যের অভাব থাকতে পারে। এসব ক্ষমতা অর্জন সমবয়সী দলের সত্ত্য হওয়ার অন্যতম শর্ত। পরবর্তী বয়সে অর্থাৎ শৈশবের সূচনায় এগুলো অন্যতম গুরুত্বপূর্ণ বিকাশমূলক কাজ হিসেবে স্বীকৃত।
#অডিওবুক
#
#জন্মপরবর্তীশিশুরযত্ন
#শিশুরদৈহিকবিকাশ
#