Playlist Audiobooks
Description
দুশ্চিন্তার কারনে অামাদের মন খুবই ক্ষতিগ্রস্ত হয়,যার ফলে নানান রোগ ব্যাধিতে খুব সহজেই অাক্রান্ত হয়ে পড়তে পারি,প্লেটু বলেছিলেন মানুষের সত্তুর ভাগ রোগের উৎপত্তি তাঁর মন।তাহলে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ রোগের উৎপত্তি মনের ভয়,দুশ্চিন্তা, হতাশা।আমরা কেনো দুশ্চিন্তা করি?দুশ্চিন্তা করলে কি কি হয়!দুশ্চিন্তা থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়?
ডঃআলেক্সিস ক্যারেল বলেছেন,''যে ব্যাবসায়ীরা জানে না কিভাবে দুশ্চিন্তা জয় করতে হয় তাঁদের অল্প বয়সেই মৃত্যু হয়''
এই ভিডিওটি আমি দুশ্চিন্তা কিভাবে দূর করি সেই সম্পর্কে বলার চেষ্টা করেছি।দুশ্চিন্তার ফলে খুব দ্রুত আমরা নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ি।যার ফলে দুশ্চিন্তা দূর করাটা আমাদের একান্তই কাম্য,তা না হলে আমরা সুখী জীবন লাভ করতে পারবো না।সমগ্র জীবনেই দুঃখ-কষ্টে জর্জরিত হয়ে জীবন অতিবাহিত করবো!সুতরাং সুন্দরভাবে ও সুখীভাবে বাঁচতে হলে আমাদের প্রয়োজন দুশ্চিন্তা দূর করা।দুশ্চিন্তা দূর না হলে জীবন কোনোভাবেই সুখের পরশ পাবে না।দুশ্চিন্তা দূর করার সবচেয়ে সেরা উপায় আবিষ্কার করেছেন,উইচ এইচ ক্যারিয়ার যিনি কিনা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আবিষ্কার করেছেন তিনি যেই কাজ করে দুশ্চিন্তা দূর করতেন তা হলো,
১.নিজেকে প্রশ্ন করতেন,সবচেয়ে খারাপ কি ঘটতে পারে?
২.অবশ্যাম্ভাবী যা,তা তিনি গ্রহণ করতে তৈরি থাকতেন।
৩.তারপর তিনি শান্তভাবে চেষ্টা করতেন খারাপ অবস্থা থেকে কিভাবে উন্নতি করা যায়?
এই তিনটি নিয়ম অবলম্বন করে তিনি দুশ্চিন্তা দূর করতেন।এই ভিডিওতে এই তিনটি উপায় এর পাশাপাশি আমি নিজের কিছু উপায় অবল্বন করে যেভাবে দুশ্চিন্তা দূর করি সেই সম্পর্কেও আলোচনা করতে চেষ্টা করেছি।এতে করে আপনি সত্যিভাবেই নিজের দুশ্চিন্তা দূর করতে পারবেন বলেই আশাকরি।দুশ্চিন্তা দূর করার আরও একটি ভালো উপায় মনেকরি,যেকোনো ভালো মানের বই নিয়ে ব্যাস্ত থাকা,কিন্তু আমরা অনেক ব্যাস্ততার কারনে আমাদের বই পড়া হয়ে উঠেনা!যার কারনে এই উপায়টি ভিডিওতে বলিনি বলে ক্ষমা করবেন।কিন্তু ভালো মানের বই,সত্যিই আপনার দুশ্চিন্তা দূর করতে অনেক বেশি সহায়তা করবে।ডেল কার্ণেগির দুশ্চিন্তামুক্ত সুখী জীবন বইটি তেমন একটি বই,এই বই থেকে জীবনের অনেক কিছুই শিখেছি যা অনেকটা গোপনীয় বিদ্যা যা সবকিছু থেকে শিখতে পারবেন না।দুশ্চিন্তা করতে এই ভিডিওটি কিছুটা হলেও সহায়ক হতে পারে আপনার....যদি সহায়ক হয় তবেই আমার পরিশ্রম সার্থক!
সুখী থাকা যায় কিভাবে সে সম্পর্কে যে ভিডিওটি আছে তাঁর লিংক
এবং কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় সে সম্পর্কে যে ভিডিওটি রয়েছে তাঁর লিংক
পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো?সে সম্পর্কে যে ভিডিওটি রয়েছে তার লিংক
দুশ্চিন্তা কিভাবে দূর করা যায় সে সম্পর্কে যে ভিডিও তার লিংক
অন্যকে যেভাবে আপনার মতে আনতে পারবেন তার লিংক
দুঃখ সম্পর্কে আমার আরেকটি ভিডিও রয়েছে সেটির লিংক,
সেখানে দুঃখ কোথা থেকে আসে সে সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে।
এবং কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় সে সম্পর্কে যে ভিডিওটি রয়েছে তাঁর লিংক
নিজের বুদ্ধি দিয়ে কিভাবে শত্রুমুক্ত থাকা যায় সে সম্পর্কে ভিডিওটির লিংক